এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ, প্রতিনিধিঃ
লাখাইয়ে বুল্লাবাজার হইতে গুনিপুর সড়ক এর সিংহগ্রাম নয়াবাড়ি অংশে সড়কের পাশে ড্রেন নির্মান না হওয়ায় জলাবদ্ধতারসৃষ্টি হচ্ছে।এতে সড়কে চলাচল কারীদের নানাবিধ ভোগান্তিতে রয়েছে। সড়কের এ অংশে বৃষ্টি হলেও জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এতে যানচলাচল ও জনচলাচলে এলাকাবাসীর ভোগান্তির শেষ নেই।
দীর্ঘদিন যাবত এ অবস্থা চলমান থাকলে তা নিরসনে কোন উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি সংসলিষ্ট বিভাগের। গুরুত্বপূর্ণ এ সড়কটি এতদন্চলের চলাচলের একমাত্র সড়ক হওয়ায় এ কাঁদা পানি মাড়িয়ে ই চলাচল করতে হচ্ছে। এ এলাকার সিংহগ্রাম, পূর্ব সিংহগ্রাম, গুনিপুর, আগাপুর,হরিকোনা গ্রামের লোকজনসহ এ অঞ্চলের মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।
এ বিষয়ে ভুক্তভোগী মুসাউল আলম নিরব জানান আমরা দীর্ঘদিন যাবত এ সমস্যায় ভুগছি।সামান্য বৃষ্টি পাত হলেই সড়কের এ অংশে হাটু সমান পানি জমে থাকে।এতে যানবাহন ও লোকজনের চলাচলে সমস্যা তৈরি হয়।অথচ সড়কের এ অংশের পাশে ড্রেন নির্মান করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হলে আমরা নির্বিঘ্নে চলাচল করতে পারতাম।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে সংসলিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।