• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, অর্থদণ্ড দুইজনকে

মোহাম্মদ বাহার উদ্দিন / ৫৬৫ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার নোয়াগাঁও হাওরে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে ধ্বংসের পাশাপাশি দুই ব্যক্তিকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শারমিন নওয়াজের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০টি চায়না দোয়ারী জাল জব্দ করা হয়। পরে এসব জাল বুল্লা বাজার সংলগ্ন সুতাং নদীর তীরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের সময় শালদিঘা গ্রামের মাজু মিয়াকে ২ হাজার টাকা এবং চাঁনপুর গ্রামের লিটন চন্দ্র দাশকে ৫ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এই অভিযানে অংশ নেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড. মাকসুদুল হক ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কণিক চন্দ্র শর্মা। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহায়তা করেন এসআই নুরুল ইসলাম মোল্লার নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, অবৈধ জাল অপসারণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd