• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে মহান বিজয়দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ / ২২২ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয়দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) দুপুর বেলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি মূলক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন থানা পুলিশ এর পুলিশ পরিদর্শক(তদন্ত) কৃষ্ণ মোহন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন,সাংবাদিক পারভেজ হাসান প্রমূখ।
সভায় জেলায় গৃহীত কর্মসূচীর আলোকে দিবসগুলো উদযাপনের কর্মসূচী গ্রহণ করা হয়।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসের কর্মসূচীর মধ্য রয়েছে সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ অভ্যন্তরে অবস্থিত স্মৃতিসৌধ এ শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে পুষ্প স্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন ও দুপুর ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা।বিকাল ৩ টায় উপজেলা হ্যালিপ্যাড মাঠে ৩ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন।
১৫ ডিসেম্বর মহান বিজয়দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের অংশ গ্রহনে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন।
১৬ ডিসেম্বর সূূযোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা। সকল সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৬ -৩০ মিনিটে স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পন, সকাল ৮-৩০ মিনিটে হ্যালিপ্যাড মাঠে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী ও ডিসপ্লে অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান।
দুপুর ১১ ঘটিকায় মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। বিকাল ৩-৩০ মিনিটে হ্যালিপ্যাড মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd