এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
লাখাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে তিতাস ইট ভাটা কে ১ লাখ ও জাহিদুল কে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের তিতাস ইট ভাটায় ও একটি হাওরে। বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম মোড়াকরি এলাকায় তিতাস ইট ভাটা কে ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এ এক লাখ টাকা ও মোড়াকরি গ্রামের নুরুল ইসলামের ছেলে লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম রহিম কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ১৫(১)এ ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং মালিক বিহীন ৩ টা মাটি বুঝাই ট্রাক্টর জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার এ এস আই প্রদীপ সহ পুলিশের একটি টিম। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন এ অভিযান অব্যাহত আছে।