• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আকিব শাহরিয়ার / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আকিব শাহরিয়ার, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দূর্ঘনায় ১ জন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মোড়াকরি ইউনিয়ন এলাকায় হবিগঞ্জ- লাখাই আঞ্চলিক মহাসড়কে।
খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে বুল্লা বাজার থেকে নাসিরনগরে মাছ নিয়ে যাওয়ার পথে ভোর ৬ টায় হবিগঞ্জ- লাখাই আঞ্চলিক মহাসড়কের মোড়াকরি অংশে তিতাস ইট ভাটার পশ্চিমে ব্রীজের নিকট সিএনজি চালিত অটোরিকশা চালক পূর্ব বুল্লা গ্রামের আজদু মিয়ার পুত্র হাফিজুর রহমান (৩৫) নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের দক্ষিণে খাদে পড়ে যায়।
এ ঘটনায় মোড়াকরি গ্রামের নুর মিয়ার পুত্র ছোয়াব মিয়া (৪৫) ঘটনা স্থলেই নিহত হয়। আহতরা হলেন সুদেব দাসের ছেলে জুয়েল দাস (২১), শ্রীকুমার দাসের ছেলে পিপাস দাস (২২), বসুদেব দাসের ছেলে বাসুদেব দাস (৩২)।
এ ঘটনার পরপর পথচারী লোকজন আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহত ছোয়াব মিয়া কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং অন্যদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
চালক হাফিজুর রহমানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হবিগঞ্জ জেলা সদরে আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে মর্মে হাসপাতাল সু্ত্রে জানায়। সড়ক দূর্ঘনার সংবাদ পেয়ে লাখাই থানা পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার ও বিপুল চন্দ্র দেবনাথ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে সিএনজি চালিত অটোরিকশা উদ্ধারে ঘটনা স্থলে যান।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হক জানান, সড়ক দূর্ঘনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। যেহেতু নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ও আহতের ঘটনা ঘটেছে সেহেতু নিহতের লাশ দাফন করতে আইনি কোন বাধা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd