• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

এম এ ওয়াহেদ / ২৭০ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
লাখাই উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপপরিদর্শক আকতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব বুল্লার উত্তর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর মাটি বোঝাই অবস্থায় আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পরদিন মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম তাঁর কার্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে বালু ও মাটি উত্তোলন আইন, ২০১০-এর ১৫(১) ধারায় করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের সুরাব মিয়ার ছেলে মোঃ রাজন মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন লাখাই থানার উপপরিদর্শক আকতারুজ্জামানসহ পুলিশের একটি টিম। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd