• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে সরকারী খাল অবৈধ দখলে চলছে মহোৎসব, এখনই প্রদক্ষেপ গ্রহন করা জরুরী

এম এ ওয়াহেদ / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা জুড়ে চলছে সরকারী খাল দখল করে মাটি ভরাটের মহোৎসব। দখলকারীদের মাঝে চলছে রীতিমতো প্রতিযোগিতা কার আগে কে সরকারী খাল দখল করতে। সরেজমিনে ঘুরে দেখা গেছে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক বেকিটেকা থেকে মোড়াকারি বলভদ্র ব্রিজ পর্যন্ত সরকারী খাল দখল করে মাটি ভরাট করে নিজেদের জমির সাথে মিলিয়ে বসত ভিটা তৈরী কাজে ব্যস্ত হয়ে পড়েছে অবৈধ দখলদাররা। আবার অনেকেই সরকারী খাল মাটি ভরাট করে নিজেদের পুকুরের সাথে মিলিয়ে গড়ে তুলছে বসতভিটা। ফলে পানি নিষ্কাশনের গতিপথ বন্ধ করে দেয়ায় দেখা দেয় জলাবদ্ধতা। এতে ফসিল জমি পড়ে জলাবদ্ধতার হুমকিতে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। বর্তমান দেশের প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে বেড়ে গেছে অবৈদখলদারদের দৌরাত্ম্য। লাখাই উপজেলার সুশীল সমাজ মনে করছেন প্রশাসনিক ভাবে যদি কোন প্রদক্ষেপ গ্রহন করা না হয় তা হলে অদূরভবিষ্যতে লাখাই উপজেলার সরকারী খাল বেহাত হতে পারে। সরেজমিনে গিয়ে দেখা গেছে কালিয়াদারা অদূরে পূর্ব দিকে আঞ্চলিক মহাসড়কের দক্ষিণের খাল অবৈধ ভাবে দখল করে মাটি ভরাট করতে দেখা গেছে। পশ্চিম বুল্লা গ্রামের বরজু মিয়ার ছেলে সুরাজ মিয়া সরকারী খাল অবৈধ ভাবে দখল করে মাটি ভরাট করে নিজের ডোবার সাথে মিলিয়ে মাটি ভরাট করছেন। এ বিষয়ে তার সাথে কথা হলে ভোরের ডাক কে তার ভাষায় বলেন আমি আপনাকে চিনি আগে কি করতেন আর এখন কি করেন আজাইরা ভেজাল কইরেন না। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন সরজমিনে না গিয়ে কিছু বলতে পারবোনা। তবে ইতিমধ্যে একটি মাটি ভর্তি ট্রাক্টর পুলিশ দিয়ে আটক করা হয়েছে। এ বিষয়ে বাপা হবিগঞ্জ জেলার সাধারণত সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি লাখাই উপজেলার সরকারী খাল অবৈধ দখলদারদের দখলে থাকায় পানির গতিপথ বন্ধ হওয়ার কারণ পানি তার নিজস্ব গতিপথ হারিয়ে পেয়েছে ফলে কৃষকরা জলাবদ্ধতা সহ নানা সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। এ ছাড়াও বর্ষা মৌসুমে নৌকা চলাচল ও জীববৈচিত্র্য জলজপ্রাণী তাদের আবাসস্থল বিনষ্ট হচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণে সরকারী খাল অবৈধ দখলদারদের দখলে চলে গেছে। যদি স্থানীয় ও জেলা প্রশাসন এই মহুর্তে জোড়ালো প্রদক্ষেপ গ্রহন করা খুবই জরুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd