• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে সরকারী সার পাচার, কৃষি অফিসার কে শোকজ, জ্যোতিলালের দৌড়ঝাঁপ শুরু

এম এ ওয়াহেদ / ১৯৬ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

এম এ ওয়াহেদ
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:

লাখাই উপজেলার কৃষি অফিসের সরকারী সার পাচারের ঘটনায় উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপ কে শোকজ করেছে কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম। শোকজের পর দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন জ্যাতিলাল গোপ। উল্লেখ্য যে, লাখাই কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপ কে সরকারী সার পাচারের সাথে সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে শোকজ নোটিশ করেছে উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম। লাখাইয়ে ফ্রিপ গ্রুপের প্রদর্শনী কৃষকদের নামে বরাদ্দকৃত জৈবসার বুধবারে সন্ধার পরে স্থানীয় বুল্লা বাজারের সার, বীজ কীটনাশক ডিলার আব্দুর রহমানের কাছে পাচার করা হয়েছে মর্মে উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পাওয়ার পর ঘটনার সত্যতা পায় এবং তাৎক্ষণিক পাচারকৃত ২৫ বস্তা জৈবসার জব্দ করা হয়। এ সংক্রান্ত বিষয়ে উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপ ওই সার পাচারের সাথে সম্পৃক্ত থাকায় উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম জ্যোতিলাল গোপ কে শোকজ নোটিশ দিয়েছেন মর্মে তথ্য সুত্রে জানা যায়। এ বিষয়ে উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম বলেন, সরকারী সার পাচারের বিষয়টি জানতে পেয়ে পাচারকৃত সার জব্দ করি। ওই জব্দকৃত সার পাচারের সাথে জ্যোতিলাল গোপ সম্পৃক্ত থাকায় তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে না এ মর্মে জ্যোতিলাল গোপ কে শোকজ চিঠি দেয়া হয়েছে এবং জেলার উপপরিচালক আকতারুজ্জামান কে ওই চিঠির অনুলিপি দেয়া হয়েছে। তিনি আরও বলেন সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে জেলার উপপরিচালক আকতারুজ্জামানের যোগাযোগ করা হলে তিনি জানান, জ্যোতিলাল গোপের বিরুদ্ধে শোকজ নোটিশের অনুলিপি আমি পেয়েছি। জ্যোতিলাল গোপের এহেন কর্মকাণ্ডের বিষয়ে আপনি কি ব্যবস্থা নিবেন জানতে চাইলে তিনি বলেন উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে ব্যাপারে তিনি কোন ধরনের ব্যবস্থা নিতে না পারলে পরবর্তীতে আমি জ্যোতিলাল গোপের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। এ বিষয়ে উদ্ভিদ সংরক্ষণবিদ জ্যোতিলাল গোপ কে শোকজের চিঠি পেয়েছেন মর্মে তিনি নিশ্চিত করে বলেন আমি যখন উনার অধিনে চাকরি করি নোটিশ তো করতেই পারে। এ দিকে এ ঘটনার পর থেকে ডিলার আব্দুর রহমান দোকান বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন। এ ঘটনায় উপজেলা জুড়ে চলছে তোলপাড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd