মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
এম এ ওয়াহেদ লাখাই থেকেঃ লাখাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ থেকে সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মৌলভীবাজারে বদলী করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, জ্যোতিলাল গোপের সার পাচারের ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত শেষে সার পাচারের ঘটনার সত্যতা পাওয়ার পর জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আকতারুজ্জামান জ্যোতিলাল গোপের বিরুদ্ধে প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থ নেওয়ার সিলেট বিভাগীয় কৃষি অধিদপ্তরের পত্র প্রেরন করার পর গত ২৫ আগষ্ট এক পত্রের মাধ্যমে লাখাই কৃষি অফিসের সহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতিলাল গোপ কে সহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ কে অপসারণ করে সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মৌলভীবাজার জেলা কৃষিঅধিদপ্তরে যোগদানের আদেশ এর প্রেক্ষিতে বদলী করা হয়েছে। উল্লেখ্য গত ১৩ আগষ্ট বিনামূল্যে সরকারী সার পাচারের ঘটনার সাথে জড়িত থাকায় উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম স্থানীয় বুল্লা বাজারের সার বীজ ও কীটনাশক ডিলারের দোকানে ২৫ বস্তা ওই সার জব্দ করা হয়েছিল এ ঘটনার পরিপ্রেক্ষিতে জ্যোতিলাল গোপ কে সহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ কে সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মৌলভীবাজার জেলা কৃষি অধিদপ্তরের বদলী করা হয়েছে। জ্যোতিলাল গোপের বিরুদ্ধে আনীত অভিযোগ ও নিম্ন পদস্থ করার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ শাহাদুল ইসলাম।