• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে সুবিদপুর লক্ষীপুর রাস্তার বেহাল দশা জন ভোগান্তি চড়মে

এম এ ওয়াহেদ / ১৩৮ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর-লক্ষীপুর রাস্তার বেহাল দশা জন ভোগান্তী চরমে। খোঁজ নিয়ে জানা যায় এ রাস্তাটি জনবহুল একমাত্র যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে লাখাই উপজেলার জনসাধারণ নাসিরনগর উপজেলার ধরমন্ডল হয়ে মাধবপুর উপজেলাধীন ওলিপুর শিল্পনগরী পর্যন্ত যানবাহনের মাধ্যমে জন চলাচলের একমাত্র রাস্তা। প্রতিদিন ওই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ দৈনন্দিন কাজের জন্য যাতায়াত করে থাকেন। আবার ধরমন্ডল গ্রামের মানুষ মোড়াকরি হয়ে বিশ্বরোড হয়ে ঢাকা যাওয়া আসা করতে ওই রাস্তা দিয়ে চলাচল করতে সময় ও অর্থ অপচয় থেকে ওই রাস্তাটি দিয়ে চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে লক্ষীপুর গ্রামের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হিরাই মিয়া জানান গত ২২ সালে বন্যায় ওই রাস্তাটি ভেঙে যাওয়ায় বর্তমানে আমরা যাতায়াত করতে নানা ভোগান্তির শিকার। এ বিষয়ে লক্ষীপুর ও সুবিদপুর গ্রামের মামুন মিয়া, আলমগীর ও টমটম চালক আঃ কাইয়ুম জানান, ওই রাস্তাটির বেহাল অবস্থা হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে সুবিদপুর পশ্চিম অংশ থেকে লক্ষীপুর পূর্ব সীমানা কানাই নদীর ব্রিজ পর্যন্ত বিভিন্ন স্থানে বড় বড় গর্ত এবং গত ২২ সালের বন্যায় রাস্তাটির অধিকাংশ স্থানে অর্ধেক সড়ক ভেঙে গেছে ফলে যানচলাচলে মারাত্মক বিঘ্নিত হচ্ছে। কয়েকজন পথচারী ও গাড়ীর চালক এ প্রতিবেদক কে জানান, ওই রাস্তাটি ভেঙে যাওয়ায় হরহামেশা দূর্ঘটনা ঘটছে এবং অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। তারা আরও বলেন ইমার্জেন্সি কোন রোগী নিয়ে যাওয়া খুবই কঠিন। এ বিষয়ে মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল জানান, সুবিদপুর লক্ষীপুর রাস্তাটি ২২ সালের বন্যায় ভেঙে যাওয়ায় বর্তমানে ওই রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই রাস্তাটি জরুরী ভিত্তিতে সংস্কারের দাবী জানান, এ বিষয়ে উপজেলা প্রকৌশলী এহতেশামুল হকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার দপ্তর থেকে ওই রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে অতি শিগগিরই সুবিদপুর লক্ষীপুর রাস্তার সংস্কারের জন্য টেন্ডারের অপেক্ষমাণ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd