• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে ৩ গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১ আহত ২০ জন

এম এ ওয়াহেদ / ৯২ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় ৩ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় হিরাজ মিয়া একজন নিহত আহত ২০ জনের খবর পাওয়া গেছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায় বুল্লা ইউনিয়নের বালিগ্রাম ও মীরপুর গ্রামের বর্তমান মেম্বার আলাল মিয়া ও সবুজ মিয়া অপর পক্ষ সাবেক মেম্বার সাহেব আলী ও নোয়াজ আলী গংদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়া বালিগ্রাম,,মকসুদপুর ও মিরপুর গ্রামবাসীর মাঝে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় দেশীয় অস্ত্রসস্ত্র সহকারে মারামারিতে লিপ্ত হয়ে পড়ে। এ ঘটনায় বালিগ্রামের হযরত আলীর ছেলে হিরাজ মিয়া (৫৫) আহতরা হলেন কামাল মিয়া, রেজাউল, আকতার মিয়া,রকিব মিয়া, ফয়জুল, জুবায়েদ, মহিউদ্দিন, হারুন, সোয়াব মিয়া,জিসান মিয়া, ধলাই মিয়া, নুর ইসলাম আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে নিহত হিরাজ মিয়া কে মৃত ঘোষণা করে এবং বালিগ্রামের ধলাই মিয়া (৬৫) ও মকসুদপুর গ্রামের নুর ইসলামের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, মারামারির সংবাদ পেয়ে আমি ও পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান, বিপুল চন্দ্র দেবনাথ সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ নিহত হিরাজ মিয়ার লাশের সুরতহাল তৈরি করে সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd