এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন নবাগত ওসি মোঃ জাহিদুল হক। সুত্রে জানা যায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ মোঃ জাহিদুল হক গত সোমবার রাতে যোগদান করেন। বুধবার ১০ ডিসেম্বর নবাগত ওসি জাহিদুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স সহ উপজেলার মোড়াকরি ইউনিয়নের ৭ টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার ১০ ডিসেম্বর মোড়াকরি ইউনিয়নের ৭ টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছি এবং স্থানীয় জন প্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কি কি করণীয় সম্পর্কে মতবিনিময় করেছি। এবং ভোটের দিন শান্তিপূর্ণ ভাবে ভোটাররা যেন তাদের নিজেদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে।