• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নানা সমস্যায় জর্জরিত, যেন দেখার কেউ নেই

এম এ ওয়াহেদ / ৮১ Time View
Update : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় নানা সমস্যায় জর্জরিত। খোঁজ নিয়ে জানা যায় এ উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয় সহ মোড়াকরি, মুড়িয়াউক, বুল্লা ও করাব ইউনিয়নে ৪ কেন্দ্রেের মাধ্যমে পরিবার পরিকল্পনার যাবতীয় কার্যক্রম চলে আসছে। কিন্তু সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে চাহিদা মোতাবেক যাবতীয় ঔষধ সরবরাহ না থাকায় অনেকাংশে কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সংশ্লিষ্ট প্রচার  বিভাগ কর্তৃক দেয়া একটি বিলবোর্ড এক বছর ধরে মাটিতে পড়ে রয়েছে এবং একটি টিউবওয়েল দীর্ঘদিন ধরে  অকেজো।  সার্বিক  বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাইমুর রহমান পিয়াস জানান, বিলবোর্ড সংক্রান্ত বিষয়ে আমার সংশ্লিষ্ট বিভাগে একাধিক বার চিঠি চালাচালি করেও কোন কাজ হয়নি। এবং টিউবওয়েলটির পানি আয়রনের মাত্রা অতিরিক্ত তাই ওই টিউবওয়েলটি ব্যবহার করা হচ্ছে না।  তিনি আরও বলেন এ উপজেলায় আমার অধিনে আরো চারটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। ওই কেন্দ্র গুলি সহ আমার কার্যালয়ের দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বাকি থাকায় বিল পরিশোধ করতে পারছি না। অপর আর্থিক বরাদ্দ না থাকায় আমার কার্যালয়ে ২ জন আনসার ভিডিপি কর্মরত ছিল কিন্তু তাদের বেতন ভাতাদি দিতে না পারায় তারাও চলে গেছে ফলে নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারনে সরকারের লক্ষাধিক টাকার মালামাল বেস্তে যেতে বসেছে। এলাকার সচেতন মহল সুত্রে জানা যায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধীনে কর্মরত সংশ্লিষ্টরা তাদের নিজ নিজ দায়ীত্বের অবহেলার অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd