• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীনের সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিৎসক কর্মকর্তা,সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীগনের অংশগ্রহনে নভেম্বর /২০২৫ খ্রিঃ মাসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
প্রসব সেবাদানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় মিড ওয়াইফ হামিদা আক্তার কে অভিনন্দন জানানো হয়।
সেবাদানের সংশ্লিষ্ট গুরুত্বপূর্ন আলোচনায় অংশগ্রহন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা.আব্দুল্লাহ আল মুকতাদির
আন্তঃ-বহিঃ ও জরুরি বিভাগে সেবার মান বৃদ্ধি,সার্বক্ষনিক হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন রাখা,হাসপাতাল চত্বরে বৃক্ষরোপন সহ প্রতিটি সেবা দান ইউনিটে কাঙ্খিত তথা জনবান্ধব স্বাস্থ্যসেবা প্রদানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। সকল সেবাদান কর্মীদের আরও আন্তরিক ও রোগীর সেবা বান্ধব হওয়ার নির্দেশনা প্রদান করা হয়।
সকলের প্রতিদিন সময়মত আগমন ও প্রস্থান নিশ্চিত করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান ডা.কাজী শামসুল আরেফীন।
মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় এএনসি, পিএনসি ও প্রসবসেবা নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়।
DHIS2তে সকল প্রকার তথ্য সময়মত প্রদান করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।হাসপাতালের বিভিন্ন সেবাদান কার্যক্রম ডিজিটাল প্লাটফর্মে ও প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd