• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত ৮ চিকিৎসক কে সংবর্ধনা

এম এ ওয়াহেদ / ১০৭ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত ৮ চিকিৎসক কে সংবর্ধনা। গতকাল মঙ্গলবার ১০ মার্চ বিকেলে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে নবাগত ৮ চিকিৎসক কে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে স্যানেটারী ইনস্পেক্টর বিধান চন্দ্র সোমের পরিচালনায় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মোক্তাদির। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভ্যন্তরে ইতিপূর্বে বিভিন্ন কার্যক্রম গুলি প্রজেক্টারের মাধ্যমে তুলে ধরেন পরিসংখ্যানবিদ মোঃ হাবিবুর রহমান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের সাথে কি করণীয় কি বর্জনীয় সেই বিষয়ে নবাগত মেডিকেল অফিসারদের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আরএমও ডাক্তার আব্দুল্লাহ আল মোক্তাদির। সংবর্ধনা সভায় নবাগত মেডিকেল অফিসারগন তাদের শিক্ষা জীবন , পারিবারিক বিষয়ে এক এক করে সবাই পরিচয় প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন উপস্থিত নবাগত মেডিকেল অফিসারদের উদ্দেশ্য বলেন আমি এবং আপনারা মেডিকেল অফিসার সহ উপস্থিতি সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও নার্স সহ যারাই এখানে চাকরি করতে এসেছি। আমাদের কাজই হলো আগত রোগীদের সেবা নিশ্চিত করা তা না হলে একদিন এর জবাব আল্লাহর আদালতে দিতে। চিকিৎসক ও নার্সদের কাজই হচ্ছে রোগীদের সেবা কর। নবাগত মেডিকেল অফিসারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডা.কাজী শামসুল আরেফীন। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে করেন নার্স মেহেরুন নাহার গীত পাঠ করেন বাবু সুজিৎ চন্দ্র পাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd