এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশের পৃথক অভিযানে তিন আসামী গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। আসামীরা হলেন লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের স্বপন মিয়া , জালাল মিয়া ও মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের আমীর আলী। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, বুধবার দুপুরে পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স স্বজনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাজুল ইসলামের ছেলে স্বপন মিয়া ও আবু মিয়ার ছেলে জালাল মিয়া কে গ্রেপ্তার করে এবং অপর এক অভিযানে পুলিশের উপপরিদর্শক প্রনয় কুমার সরকার সঙ্গীয় পুলিশ সহ মঙ্গলবার দিবাগত রাতে মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে টেনু মিয়ার ছেলে আমীর আলী (৩০) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তাকৃত আসামীদের কে বুধবার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।