এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ পলাতক আসামী গ্রেপ্তার করেছে। আসামীরা হলেন সুদ্বীপ বণিক, সুব্রত বণিক, গৌরী রাণী বণিক ও আলকাছ মিয়া। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলী জানান, পুলিশের উপপরিদর্শক মানিক সাহা, এ এস আই আব্দুল ছালাম, এ এস আই শামীম নুর ও এ এস আই আব্দুল হাকিম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার দিনাগত রাতে মোড়াকরি গ্রামে অভিযান চালিয়ে পরোয়ানা ভুক্ত আসামীদের বাড়ীতে অভিযান চালিয়ে মৃত সুরঞ্জন বণিক এর ছেলে সুদ্বীপ বণিক, সুব্রত বণিক ও সুরঞ্জন বণিকের স্ত্রী গৌরী রাণী বণিক কে গ্রেপ্তার করে এবং অপর এক অভিযানে করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের মৃত মহরম আলীর ছেলে আলকাছ মিয়া(৪৫) কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আসামীদের কে রোববার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে।