• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাই প্রেসক্লাব এর পূনগঠন কল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল

এম এ ওয়াহেদ / ১৫৩ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই প্রেসক্লাব এর কমিটি পুনঃ গঠন কল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত।
রবিবার (১ মার্চ) লাখাই প্রেসক্লাব এর কমিটি পুনঃ গঠন কল্পে আলোচনা সভা ও ইফতার মাহফিল উপজেলার বুল্লাবাজারস্থ শাহ বায়েজিদ( রঃ) ইসলামি একাডেমিতে বিকেলে ৪ ঘটিকায় লাখাই প্রেসক্লাব এর সভাপতি এডভোকেট আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন এর সন্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবদুল মোতালেব খান।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা জালাল আহমেদ।
আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর আলম মালু স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ,মিয়া মোহাম্মদ লায়েছ,ছাত্রদলের সদস্য সচিব আহমেদ আজম,প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এমএ ওয়াহেদ, সহসভাপতি আশীষ দাশগুপ্ত, মহিউদ্দিন আহমেদ রিপন, আবদুল মতিন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইয়াকুব হাসান অন্তর,প্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, অর্থ সম্পাদক সায়েদুর রহমান, আজীবন সদস্য তাফাজ্জল হক, নির্বাহী সদস্য নোমান মোল্লা, পারভেজ হাসান, আকিব শাহরিয়ার,মাওলানা জুবায়ের আহমেদ মাষ্টার প্রমূখ।
ইফতার মাহফিলেও মোনাজাত পরিচালনা করেন লাখাই প্রেসক্লাবের সহসভাপতি মাওলানা জালাল আহমেদ।
আলোচনা শেষে লাখাই প্রেসক্লাব এর পূনঃ গঠন কল্পে আলী আহমেদ আহবায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন নোমান মোল্লা, তাফাজ্জুল হক, ইয়াকুব হাসান অন্তর,কামরুল হাসান সুজন।
এ কমিটি স্বল্পতম সময়ের মধ্যে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় অতিথি বৃন্দ লাখাই উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের উপর গুরুত্বারোপ বলেন লাখাই উপজেলার দাঙ্গা, মদজুয়াসহ অপরাধ মূলক কর্মকান্ড তুলে ধরে তা রোধে অগ্রনী ভূমিকা রাখার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd