• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাই বিভিন্ন হাট বাজারে ফুটপাত ব্যবসায়ীদের দখলে, চলাচলে বিঘ্নিত

এম এ ওয়াহেদ / ১৪৮ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাই উপজেলার বিভিন্ন হাট বাজারে রাস্তার ফুটপাত ব্যবসায়ীদের দখলে। ফলে জন চলাচলে মারাত্মক বিঘ্নিত হচ্ছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে উপজেলার বুল্লা বাজারে সড়ক বাজার, ভিতর বাজার, কালউক বাজার ও বামৈ বড় বাজারে আঞ্চলিক মহাসড়কের ফুটপাত বিভিন্ন ব্যবসায়ীদের দখলে থাকায় যানচলাচল ও জন চলাচলে মারাত্মক বিঘ্নিত হচ্ছে। এই নিয়ে বিভিন্ন সময় যানবাহনের চালক ও পথচারীদের মাঝে বাকবিতন্ডায় লিপ্ত হতে দেখা গেছে। ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে পড়েছে ফুটপাত দখলে। এই ফুটপাত ব্যবসায়ীদের দখল থাকায় হরহামেশা যানজট লেগেই থাকে। এতে করে বিভিন্ন সময় ওই হাট বাজার গুলোতে ছোট বড় দূর্ঘটনা ঘটছে। এ সব ফুটপাত দখলের কারণে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিভিন্ন সময় বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। উপজেলার সুশীল সমাজের লোকজনের দাবী এই মহুর্তে যানজট নিরসনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। দুই এক দিনের মধ্যে একজন অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য একজন সহকারী কমিশনার ভুমি অফিসার আসবেন তিনি আসলেই উপজেলার ফুটপাত দখল উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফুটপাত দখল মুক্ত করা হবে। অপর দিকে ভুক্তভোগী পথচারীদের সাথে আলাপ কালে তারা বলেন হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কে ফিটনেস বিহীন ও কম বয়সী ছেলেরা টমটম গাড়ীর চালকদের কারণে অহরহ দূর্ঘটনায় আহত হচ্ছেন যাত্রী। উপজেলার সচেতন মহলের দাবী জরুরী ভিত্তিতে ফিটনেস বিহীন ও অপরিপক্ক চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd