• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

শিক্ষার মান উন্নয়ন এর লক্ষ্যে অভিভাবকগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম এ ওয়াহেদ / ৪১৩ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ

লাখাইয়ে শিক্ষার মান উন্নয়ন এর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) উপজেলার সবেধন নীলমনি লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর উদ্যোগ এ কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী মিঠু আহমেদ, পবিত্র গীতা থেকে পাঠ করেন পূজা রানী দাস।
প্রভাষক আলী আজম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মান উন্নয়ন ও শিক্ষার বর্তমান অবস্থা বিষয়ে করনীয় নিয়ে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ ওয়াহেদ, কলেজ শিক্ষক তাপস কিশোর রায়, মজিবুল হক,সৈয়দ আফজাল, কৃষ্ণ মোহন বনিক,অভিভাবক গীতালি চক্রবর্তী, বদরুল আলম,আব্দুন নুর ভূইয়া, শ্রীবাস দেবনাথ, নাইমা আক্তার, হারুনুর রশীদ তালুকদার,।
সভায় বক্তাগন বলেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক দের সম্মিলিত প্রয়াসে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব। তাই শিক্ষার্থীদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দেশের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত রাখতে হলে সকলের ঐক্য বদ্ধ প্রয়াস এর বিকল্প নেই।সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি মেধা ও মননে নীতি,নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ করে তুলতে উদ্যোগ গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের স্কীন আসক্তি অর্থাত স্মার্ট ফোনের ব্যবহার এর আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। নিয়মিত পাঠদান মনিটরিং জোরদার করার পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সভায় বর্তমান অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হামজা মাহমুদ এর ইতিবাচক কর্মপরিকল্পনা ও কর্মকান্ডের ফলে কলেজের শিক্ষার ক্ষেত্রে গুনগত পরিবর্তন ও পরিবেশ উন্নত হওয়ায় তাঁর ভূয়সী প্রশংসা করেন অভিভাবক মন্ডলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd