মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা। একই সঙ্গে নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমান-কে শুভেচ্ছা জানানো হয়েছে।
মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়। পোস্টে বলা হয়—
“একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।”
দূতাবাস আরও আশা প্রকাশ করেছে, নতুন সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে এবং উন্নয়ন, বাণিজ্য ও নিরাপত্তা খাতে যৌথ উদ্যোগ বাড়বে।