• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ডাকসু নির্বাচন স্থগিতের হাইকোর্টের রায় মাত্র এক ঘণ্টায় স্থগিত

মোঃ মকবুলার রহমান / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ মকবুলার রহমান 

স্টাফ রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে জটিলতার অবসান ঘটেছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ মাত্র এক ঘণ্টার ব্যবধানে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করেন। আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, চেম্বার আদালতের আদেশে ডাকসু নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিতে কোনো বাধা নেই।

এর আগে একই দিন বিকেলে এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেন। পাশাপাশি প্রার্থী মনোনয়ন, যাচাই-বাছাই ও ভোটের প্রস্তুতি প্রক্রিয়া সম্পর্কেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান আদালত। এই রিটটি দায়ের করেন বামজোট মনোনীত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। তিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আবেদন করেন। রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধেই দ্রুত আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুনানি শেষে চেম্বার বিচারপতির আদেশে কার্যত নির্বাচন স্থগিতাদেশ আর বহাল থাকেনি।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসুর কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ২৮টি পদে লড়ছেন মোট ৪৭১ জন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী রয়েছেন।

এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ১২ জন, ক্রীড়া সম্পাদক ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক ১২ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে লড়ছেন ১৫ জন প্রার্থী। ১৩টি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন প্রার্থী।

সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তুমুল আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছে।

সুত্র: ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd