এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্ম এর মতবিনিময় সভা অনুষ্ঠিত।
গতকাল ২৩ নভেম্বর ২০২৫ ইং তারিখ আস্থা প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলা নাগরিক প্লাটফর্মের সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময়।
হবিগন্জ জেলা নাগরিক প্লাটফর্ম এর আয়োজনে রবিবার(২৩ নভেম্বর) দুপুরে শহরের গোসাইনগর ঋষি পাড়াস্থ দলিত সম্প্রদায়ের সাথে ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, যুগ্ম আহবায়ক অধ্যাপিকা জাহানারা বেগম, সদস্য সচিব বন্ধুমঙ্গল রায়,রুপান্তর এর সিলেট ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক এবং ফিল্ড অফিসার মনিরুল হক। এছাড়াও ঋষি পাড়ার অনেকেই উপস্থিত ছিলেন। সভায় সুনিতা ঋষি, বিক্রম কুমার ঋষি, ডলি ঋষি, যমুনা ঋষি, তরুণ কুমার ঋষি, দীপক ঋষি এবং রাজন ঋষি বক্তব্য প্রদান করেন। তারা একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশে ভোট প্রদানের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের এই বৈষম্য থেকে মুক্তি চায় এবং তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চায়।