• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

‎ভোট ও ভাতের অধিকার পুনরুদ্ধারই মূল লক্ষ্য: মির্জা ফখরুল

মোঃ মকবুলার রহমান / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

৫

জনগণের প্রতিশ্রুতি রক্ষায় অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ মার্চ) সকাল ১১টায় ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, “গত ১৫ বছরে জনগণের ভোট ও ভাতের অধিকার পুনরুদ্ধারের জন্য যে লড়াই, তা যেন সফল হয়—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে সবাই যেন আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, এটাই আমার কামনা।”

‎এবারের ঈদ দেশের জনগণের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “গত ১৫ বছরের তুলনায় এবারের ঈদ আলাদা। কারণ, দীর্ঘদিন পর মানুষ মুক্ত পরিবেশে ঈদ উদযাপনের সুযোগ পাচ্ছেন।”

‎এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd