• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা

মোঃ মকবুলার রহমান / ৪৫০ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

 

নারীর ক্ষমতায়ন ও নীতিগত সংস্কারের লক্ষ্যে গঠিত নারীবিষয়ক সংস্কার কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক আনুষ্ঠানিক সাক্ষাতে কমিশনের সদস্যরা এই প্রতিবেদন তুলে দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। এ উপলক্ষে বিকাল সাড়ে ৫টায় এক সংবাদ সম্মেলন আয়োজনের কথাও জানানো হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের নভেম্বরে নারী অধিকার সংস্থা ‘নারীপক্ষ’-এর সহ-প্রতিষ্ঠাতা শিরিন পারভীন হককে আহ্বায়ক করে ১০ সদস্যবিশিষ্ট এই কমিশন গঠন করে। কমিশনের উদ্দেশ্য ছিল নারী বিষয়ক নীতিমালা ও কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনা প্রণয়ন।

কমিশনের সদস্যরা হলেন:

মাহীন সুলতান, সিনিয়র ফেলো, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (BIGD)

সারা হোসেন, অবৈতনিক নির্বাহী পরিচালক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)

ফৌজিয়া করিম ফিরোজ, সভাপতি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি

কল্পনা আক্তার, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন

ডা. হালিদা হানুম আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ

সুমাইয়া ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র

নিরুপা দেওয়ান, সাবেক সদস্য, জাতীয় মানবাধিকার কমিশন

ফেরদৌসী সুলতানা, সাবেক সিনিয়র উপদেষ্টা (সামাজিক উন্নয়ন), এশিয়ান উন্নয়ন ব্যাংক

নিশিতা জামান নিহা, শিক্ষার্থী প্রতিনিধি

প্রতিবেদনটি নারী-সম্পৃক্ত বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও আইনগত বিষয়ের ওপর সুপারিশমালা সংবলিত বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে প্রতিবেদনটির মূল দিকনির্দেশনা ও প্রস্তাবসমূহ তুলে ধরা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd