• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

৫ মে দেশে ফিরছেন খালেদা জিয়া, সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ

মোঃ মকবুলার রহমান / ৪২৮ Time View
Update : শুক্রবার, ২ মে, ২০২৫

৫

 

প্রায় চার মাস চিকিৎসাধীন থাকার পর আগামী ৫ মে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ব্যক্তিগত চিকিৎসা ও পারিবারিক সফর শেষে ৪ মে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এমনটি জানিয়েছে বিবিসি বাংলা।

বেগম জিয়ার সঙ্গে ফিরবেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম জাহিদ হোসেন।

তিনি জানান, বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং চূড়ান্ত কিছু পরীক্ষা-নিরীক্ষা শুক্রবারের মধ্যে সম্পন্ন হবে। শারীরিকভাবে তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম জিয়া লন্ডনে যান এবং হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও হৃদরোগসহ নানা সমস্যায় ভুগছিলেন এবং সেখানে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসা গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd