• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

সরকার সংস্কারের কথা বললেও বৈষম্য আজও প্রকট: ইঞ্জিনিয়ার তুহিন

মোঃ মকবুলার রহমান / ৩৫৫ Time View
Update : রবিবার, ১৮ মে, ২০২৫

৫

নীলফামারী জেলার ডোমার উপজেলা হাইস্কুল মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে আলোচনার শুরুতে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সকলের উদ্দেশ্যে সালাম প্রদান করেন এবং বলেন-“তোমরা কেমন আছেন বাহে?মোক কি চিনা যায়”?

—দীর্ঘ ১৮ বছর পর নিজ এলাকায় ফিরে ডোমারবাসীর উদ্দেশে এমন হৃদয়ছোঁয়া অভিবাদনে বক্তব্য শুরু করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

তিনি বলেন, “সরকার সংস্কারের কথা বললেও বাস্তবে এখনো বৈষম্য দূর করতে পারেনি। আমি নিজেই সরকারের বৈষম্যের শিকার।”

শনিবার (১৭ মে) বিকেল ৫টায় নীলফামারীর ডোমার হাইস্কুল মাঠে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নিজ জেলায় ফিরে আসার আনন্দঘন মুহূর্তে ডোমার উপজেলা ও পৌর বিএনপি এ আয়োজন করে।

তুহিন আরও বলেন, “দেশের বড় বড় প্রতিষ্ঠান আজ একটি বিশেষ গোষ্ঠীর দখলে। সরকার এসব অনিয়ম রোধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর বিএনপি কিছু করলেই সেটি হয় চাঁদাবাজি, অন্যরা করলে সেটি হয় হাদিয়া—এই বৈষম্যমূলক মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

তিনি মনে করিয়ে দেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহু আগেই ৩১ দফার সংস্কার প্রস্তাব দিয়েছেন। আমরা শুরু থেকেই গণতন্ত্র ও রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”

নির্বাচন প্রসঙ্গে তুহিন বলেন, “জনগণ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি।”

তিনি আরও অভিযোগ করেন, “সরকারের অভ্যন্তরে মতভেদ রয়েছে, কিছু অংশ শুধুই বিএনপিকে আক্রমণেই ব্যস্ত।”

গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান আনু ও সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার তুহিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির আয়োজনে আরও একটি গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd