• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

লাখাইয়ে শহীদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

এম এ ওয়াহেদ / ৪৬৪ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

৫

এম এ ওয়াহেদ
লাখাই প্রতিনিধি:

লাখাই উপজেলার ভাদিকারা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত শহীদ জিয়ার রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩০শে মে সকাল ১১টায় কালাউক উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে বিএনপি লাখাই উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক আলহাজ্ব এ্যাডভোকেট আয়াতুল ইসলামের সভাপতিত্বে ও লাখাই যুব দলের যুগ্ম আহবায়ক তাউস আহমেদ এর পরিচালনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী  কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ তিনি দোয়া ও আলোচনা সভায় বলেন বিগত ১৬ বছর ফ্যাসিষ্ট আওয়ামী লীগের অন্যায় অত্যাচারে আমার বিএনপি নেতা কর্মীরা জেল জুলুম নির্যাতন করার পরও জাতীয়তাবাদের নীতি ও আদর্শ থেকে এক চুল পরিমাণ আমার নেতাকর্মীরা পিচপা হয় নাই এ জন্য তাদের কে জানাই আন্তরিক অভিনন্দন। তিনি আরও বলেন আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির নেতাকর্মীদের কে পৃথিবীর এমন কোন শক্তি নেই বিএনপি রুখে দিতে পারে। দোয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলার বিএনপির অন্যতম নেতা তাজুল ইসলাম তাজ, বামৈ ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সহ দলের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় আরো ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকের সামছুল ইসলাম, আব্দুল আওয়াল  ভুইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল প্রমুখ। দোয়া মাহফিল ও আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন  আলহাজ্ব  এ্যাডভোকেট  আয়াতুল ইসলাম। এর আগে আলহাজ্ব জি কে গউছ  লাখাই ইউনিয়ন, বামৈ ইউনিয়ন কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন। পরে করাব ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd