• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে,কুড়িগ্রামে রিজভীর হুঁশিয়ারি

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ২৭১ Time View
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

৪

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখনই বিএনপি আহত ও নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না। তাহলে আপনাদের উপর অনেক কিছুই এসে পড়বে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। এই ধ্রুবতারার নেতৃত্বেই জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন বেগবান হয়েছে। তাকে নিয়ে অশালীন মন্তব্য করা উচিত হবে না।”

ধর্ম নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন করেছেন। দেশের মানুষ জানে কারা প্রকৃতপক্ষে ধর্ম নিয়ে রাজনীতি করে।”

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার আন্দোলনে নিহত কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক সহায়তা প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “সরকার এখন বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে। কিন্তু মানুষ এখন আর বিভ্রান্ত হয় না। বিএনপি মাঠে আছে, মাঠেই থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd