• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী একরামুল হক লিমনের অকাল প্রয়াণে শোকের ছায়া

মোঃ মকবুলার রহমান / ৩৯৩ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

৪

মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার:

গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী একরামুল হক লিমনের অকাল প্রয়াণে পুরো শিক্ষা প্রতিষ্ঠানে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় সহপাঠীর এমন হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছে না কেউই।

সহপাঠীদের ভাষ্যে, লিমন ছিল ভদ্র, পরিশ্রমী ও সবার প্রিয় একজন শিক্ষার্থী। তার হাসি-খুশি মুখ আর প্রাণবন্ত উপস্থিতি মুহূর্তেই সবার মন জয় করত। তারা বলছে, আজ সেই লিমন আর নেই—এ সত্য মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর।

গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজ পরিবারের পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, “আমরা একরামুল হক লিমনের অকাল প্রয়াণে গভীরভাবে শোকাহত। তার চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।”

শিক্ষকরাও জানিয়েছেন, লিমনের মৃত্যুতে শুধু তার পরিবার নয়, গোটা প্রতিষ্ঠানই আজ আপনজন হারানোর শোক বহন করছে। তারা মনে করেন, লিমনের স্মৃতি সহপাঠী ও শিক্ষকদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শনিবার তার জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা গেছে একরামুল হক লিমনের রুহের মাগফেরাত কামনায় আগামীকাল সোমবার গোসাইগঞ্জ স্কুল এন্ড কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd