• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
Headline
জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল-সম্পাদক জুয়েল

Reporter Name / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

৫

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে শাকিল আহমেদ ও সাধারণ সম্পাদক পদে জুয়েল ইসলাম শান্ত নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ। এ সময় সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কামরুল হাসান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তারেক হোসেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ বলেন, নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দেশ টেলিভিশন, আমাদের সময় ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি শাকিল আহমেদ। সাধারণ সম্পাদক পদে ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রহিম শুভ পেয়েছেন ৭ ভোট ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জুনাইদ কবির পেয়েছেন ৪ ভোট।

সাকের উল্লাহ বলেন, সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক লোকায়ন পত্রিকার প্রতিনিধি তারেক হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি ওয়াদুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জেলা প্রতিনিধি মাজেদুর রহমান মাজেদ, দপ্তর সম্পাদক পদে এনটিভির অনলাইন প্রতিনিধি আব্দুল্লাহ আল সুমন, অর্থ সম্পাদক পদে দৈনিক আনন্দবাজার পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল আজিজ আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলাদেশ লাইভ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আসিফ জামান, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক শেয়ারবিজ পত্রিকার জেলা প্রতিনিধি শামসুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জিনিউজ বিডি টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবু সাঈদ।

এছাড়াও ৩টি নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি রহিম উল আলম খোকন, দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধিন এস এম মোক্তাদেরুজ্জামান রাসেল ও দৈনিক শুভদিন পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম দুলাল।

প্রধান নির্বাচন কমিশনার মো. সাকের উল্লাহ বলেন, বিকাল ৩টার দিকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা সাড়ে ৫টার দিকে। নির্বাচনে ৪৬ জন ভোটারের মধ্যে ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে তিনটি ভোট বাতিল করা হয়।

এদিকে ভোটের ফলাফল ঘোষণার পর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচছা জানায় ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সহ-সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd