এম এ ওয়াহেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
লাখাই থানা পুলিশের ডেভিলহান্ট অপারেশনে নাশকতা মামলায় এজাহার ভুক্ত সিরাজুল ইসলাম নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল হক জানান, আমার নেতৃত্বে ২৮ ডিসেম্ব দিবাগত রাতে লাখাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র পুলিশের উপপরিদর্শক আখতারুজ্জামান, কুমার সরকার, মনিরুজ্জামান, এএসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লাখাই বটতলা বাজার এলাকা থেকে আমানউল্লাপুর গ্রামে মৃত হাজী করীম হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (৬৭) কে গ্রেপ্তার করে থানায় আসি। সে লাখাই থানার মামলা নং-০৮, তারিখ-১৫ ডিসেম্বর, ২০২৫খ্রিঃ, ধারা-15(3)/25D The Special Powers Act, 1974 এর এজাহারনামীয় আসামী। গ্রেপ্তাকৃত আসামী লাখাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। তিনি আরো জানান, একই রাতে পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান সঙ্গীয় পুলিশ ফোর্স সহ করাব গ্রামে অভিযান চালিয়ে মোঃ লিলু মিয়ার ছেলে পরোয়ানা ভুক্ত পলাতক আসামী নিজাম উদ্দিন কে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ ডিসেম্বর গ্রেপ্তারকৃত আসামীদের কে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালত সোপর্দ করা হয়েছে