• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
Headline
লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহির মিয়া গ্রেপ্তার জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার মিঠাপুকুরে বেনুবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও ধর্মীয় সমাবেশ, প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত, আহত একজন দেবীগঞ্জে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক খগেশ্বর(৪৮) গ্রেপ্তার দীর্ঘ ২০ বছর পর নতুন ভবন হচ্ছে জামালপুরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসায় সৈয়দপুরের ইংরেজি বানান ‘Saidpur’ কেন? প্রশ্ন তুললেন সালাহউদ্দিন সুমন জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

মিঠাপুকুরে বেনুবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান ও ধর্মীয় সমাবেশ, প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী

সাজেদুর রহমান / ২০ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

২১

সাজেদুর রহমান, মিঠাপুকুর রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী বেনুবন বৌদ্ধ বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ‘শুভ কঠিন চীবর দান ও আদিবাসী বৌদ্ধ ধর্মীয় সমাবেশ-২০২৬’। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক ঐক্যের বার্তা নিয়ে আয়োজিত এ সমাবেশে মিঠাপুকুরসহ রংপুরের বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ও আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করছেন। সকাল থেকেই বিহার প্রাঙ্গণে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় গুরু, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশ নিয়েছেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ পবিত্র কঠিন চীবর দান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও দানীয় উৎসব হিসেবে কঠিন চীবর দান বিশেষ তাৎপর্য বহন করে। এ আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি দান, মানবিকতা, ত্যাগ ও পরস্পরের প্রতি সহমর্মিতার শিক্ষা তুলে ধরা হচ্ছে।
সমাবেশে ধর্মীয় আলোচনা, চীবর দান এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন তাৎপর্য তুলে ধরার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন ও আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, এ ধরনের ধর্মীয় সমাবেশ শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বেনুবন বৌদ্ধ বিহারের এ আয়োজনকে কেন্দ্র করে মিঠাপুকুর এলাকায় ধর্মীয় উৎসবের আমেজ বিরাজ করছে। সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd