• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায় ডোমারে বালু উত্তোলন ও মাংসের দোকানে অনিয়ম, চারজনকে ১৪ হাজার টাকা জরিমানা সান্তাহার রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে ডোমারের ওলিয়ার রহমানের মৃত্যু লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা সরিষাবাড়ীতে জামাতার বিরুদ্ধে শ্বশুরকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ ছোট ভাইয়ের জানাজা-দাফন শেষ হতে না হতেই মারা গেলেন বড় ভাই, ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু এরেন্ডাবাড়ি ইউপি নির্বাচন ঘিরে বিএনপির মনোনয়ন পেতে আওয়ামী লীগ নেতার তোড়জোড়, তৃণমূলে ক্ষোভ লাখাইয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহির মিয়া গ্রেপ্তার জামালপুরে ১ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার / ১২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

১৫

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

রোববার (১৫ নভেম্বর) কুমিল্লা-সিলেট মহাসড়কে যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্ন এবং হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে তিনটি পরিবহনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৬০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্ট পরিবহনগুলো থেকে ৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। পাশাপাশি শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রায় ১০টি বাস, ট্রাক ও অটোরিকশায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিষয়ক স্টিকার লাগানো হয়।

জেলা প্রশাসনের পক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউশন প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাখিবুল হাসান। এ সময় বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়।

কাওছার আহমেদ,
জামালপুর।
১৫.১১.২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd