• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে ডাকাতি মামলার পলাতক আসামী আমিরুল ইসলাম গ্রেপ্তার সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে গজারিয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল লাখাইয়ে ফসলি জমির টপ সয়েল কাটার হিড়িক, সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত লাখাইয়ে বীর মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিনের প্রথম মৃত্যু বার্ষিক পালিত মিঠাপুকুরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয় লাইসেন্সের ক্যাটাগরি না মেলায় ভারী যানবাহনের চালকদের জরিমানা রানী বিলকিস ও হজরত সুলাইমান (আ.)-এর বিস্ময়কর ঘটনা

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে সেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা

কাওছার আহমেদ / ২০ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

২৪

কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, গোপালগঞ্জসহ সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার বাউশী, ডোয়াইল, পোগলদিঘা ও আওনা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পিংনা মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিংনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি বেল্লাল হোসেন ময়নালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হযরত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক ছাইদুল হাসান শিপন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিংনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফখরুল কবীর নাদিম তালুকদার, খুরশেদুল হক, সদস্য সচিব শ্রী বিকাশ চন্দ্র সাহা লিটন, পিংনা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন, পোগলদিঘা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার, সাধারণ সম্পাদক জাহিদ হাসান সোহাগসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd