• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

একই আসনে লড়বেন জামায়াত-বিএনপি’র ২ হারুন নির্বাচনী এলাকা রাজবাড়ী – ২ আসন

মোঃ আমিরুল হক / ২২৮ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

১২

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনে মোঃ হারুন-অর-রশীদকে প্রার্থী ঘোষণা করেছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আসনটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ দলের প্রার্থীর নামও হারুন-অর-রশীদ। অর্থাৎ আসনটিতে হবে দুই হারুনের নির্বাচনি লড়াই।

বিএনপির প্রার্থী হারুন-অর-রশীদ রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।  তিনি পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাছপাড়া গ্রামের বাসিন্দা। বিগত দিনে রাজবাড়ী জেলা বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন হারুন-অর-রশীদ। ছাত্ররাজনীতি থেকে উঠে এসে তিনি জেলা বিএনপির প্রচার সম্পাদক, যুগ্ম আহ্বায়ক এবং দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দলের দুঃসময়ে নেতাকর্মীদের সংগঠিত রাখা, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়া এবং ইউনিয়ন-উপজেলা পর্যায়ে সাংগঠনিক কমিটি পুনর্গঠনে হারুন-অর-রশীদ সক্রিয় ভূমিকা রাখেন বলে স্থানীয় নেতাদের দাবি। দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই তিনি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ ও ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ শুরু করেছেন।

রাজবাড়ী-২ আসনে দল তাকে মনোনীত করলেও দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে নেতাকর্মীদের মিষ্টিমুখ, মিছিল ও আনন্দ উল্লাস থেকে বিরত থাকতে বলেছেন।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ হারুন-অর-রশীদ। তিনি রাজবাড়ী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি এবং দীর্ঘদিন পাংশা উপজেলা আমির হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামের বাসিন্দা।

মোঃ হারুন-অর-রশীদ ধর্মভিত্তিক ভোট ব্যাংকের ওপর ভরসা করে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান তৈরির লক্ষ্যে কাজ করছেন বলে জানিয়েছেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা।

রাজবাড়ী-২ আসনে এনসিপি থেকে প্রার্থী হচ্ছেন কবি সাইয়েদ জামিল। এ ছাড়া গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশও আসনটিতে প্রার্থী দেবে বলে শোনা যাচ্ছে। ফলে বহুদলীয় প্রতিযোগিতা হলেও মূল লড়াই হবে দুই ‘হারুন’-এর মধ্যে, এমনটাই ভাবছেন ভোটাররা।

গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপি’র সক্রিয় ভোটব্যাংক থাকলেও জামায়াতের নীরব সাংগঠনিক প্রভাবও রয়েছে।

রাজবাড়ী-২ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৪৪৯ জন। এর মধ্যে ২ লাখ ৯২ হাজার ৮৫২ জন পুরুষ ভোটার, ২ লাখ ৭৭ হাজার ৫৯৪ জন নারী ভোটার এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd