• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

কৌশলের আড়ালে বিএনপির ভাবমূর্তি নষ্টের চক্রান্ত: রিজভী

মোঃ মকবুলার রহমান / ২১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে নানা রকম কৌশল অবলম্বন করছেন। তিনি বলেন, দলের নাম ব্যবহার করে যারা অনৈতিক কার্যকলাপে লিপ্ত হচ্ছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‎বুধবার (২ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

‎রিজভী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তা গণতন্ত্রের চেতনাকে ধারণ করে। এই সরকারের অন্যতম দায়িত্ব হলো গণতন্ত্রের মূল উপাদানগুলোর নিশ্চয়তা প্রদান করা। এর মধ্যে নির্বাচন অন্যতম। তিনি বলেন, “যদি ভোটের রোডম্যাপ ঘোষণা করা না হয়, তবে ষড়যন্ত্র আরও গভীর হবে।” তাই তিনি দ্রুত নির্বাচনের দাবি জানান।

‎তিনি আরও বলেন, বিএনপি কখনোই সংস্কারের বিপক্ষে নয়। বরং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সংস্কার প্রস্তাবসমূহ পরবর্তীতে নির্বাচিত সরকার আইন আকারে বাস্তবায়ন করবে।

বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের উত্থান নিয়ে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে রিজভী বলেন, “পরাজিত শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করিয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “অবৈধ অর্থ ব্যবহার করে এ ধরনের অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd