• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

ঝিনাইদহ শহরে জামায়াতের নির্বাচনী গণমিছিল- নারায়ে তাকবির ধ্বনিতে জনসমুদ্রে পরিণত পুরো শহর

ঝিনাইদহ প্রতিনিধি / ৪৯ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

১২

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে আয়োজিত আলোচনা সভা শেষে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রাচত্তর গিয়ে শেষ হয়।
গণমিছিলে ঝিনাইদহ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবু বকর, জেলা নায়েবে আমির আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তারেক রেজাসহ জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুর থেকেই ঝিনাইদহ-২ আসনের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকরা ঝিনাইদহ শহরে এসে জড়ো হতে থাকেন। বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষের অংশগ্রহণে গোটা শহর জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে ওঠে।
গণমিছিল চলাকালে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। স্লোগানে স্লোগানে শহরের প্রধান সড়কগুলো মুখর হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে আয়োজিত এ গণমিছিলকে ঘিরে পুরো শহরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd