• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজবাড়ী ছাত্রদলের ৪ হাজার নেতাকর্মী যোগদানের প্রস্তুতি

মোঃ আমিরুল হক / ২৪৬ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

১২

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি ॥

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা ছাত্রদলের অফিস চত্বর আজাদী ময়দান থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রেলগেইট শহীদ স্মৃতি চত্বরে সমাবেশ জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা ছাত্রদলের সদস্য সদস্য মোঃ শাহিনুর রহমান শাহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিমন। এসময় যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, শেখ রাসেল, আতিক, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সহ-সভাপতি এস এম হিরা, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন শেখ, সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ সহ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের অভিভাবক তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে অভিনন্দন জানাতে রাজবাড়ী জেলা ছাত্রদলের উদ্যোগে ৪ হাজার নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd