• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Headline
জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

দেবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি উদযাপন

বিমল কুমার রায় / ২৩৩ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

৫

বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’ উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ আগষ্ট) সকাল ১১টায় জগবন্ধু ঠাকুরবাড়ি প্রাঙ্গণে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, গীতাপাঠ প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা ও ভজনকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন—
“শ্রীকৃষ্ণের জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের এমন জীবন গড়তে হবে, যাতে মানবধর্মে উজ্জীবিত হয়ে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে তাদের ধর্ম পালন করতে পারে।”

জগবন্ধু ঠাকুর বাড়ি মন্দির কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু স্বদেশ চন্দ্র রায় এর সভাপতিত্বে এবং স্বপন চন্দ্র রায় প্রমাণিক এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামুল হক প্রিমন, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সোয়েল রানা, উপজেলা ক্ষত্রিয় সমিতির সভাপতি ও শ্রী শ্রী সীতানাথ মহাক্ষেত্র ধামের সভাপতি সাবেক অধ্যক্ষ উমাপতি রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নবীন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি পরিমল দে সরকার ও সাধারণ সম্পাদক কমল চন্দ্র রায়, , উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ তবারক হ্যাপী এবং জগবন্ধু ঠাকুরবাড়ির সাধারণ সম্পাদক নন্দন কুমার সাহা।

র‍্যালিতে অংশ নেন উপজেলার সনাতন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং বাংলাদেশ হিন্দু কল্যাণ ফ্রন্ট দেবীগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ। র‍্যালী শেষে
গীতাপাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শ্রীকৃষ্ণের বাণী ও গীতার উপদেশের মাধুর্য তুলে ধরেন।

এছাড়াও অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা সভা ও ভজনকীর্তন পরিবেশনের মাধ্যমে শ্রীকৃষ্ণের শিক্ষা ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠ এর সাধারণ সম্পাদক বাবু হরিশ চন্দ্র রায় বলেন-
“ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। আজকের এই অনুষ্ঠান তরুণ প্রজন্মকে শ্রীকৃষ্ণের জীবনের আদর্শে অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী। ধর্ম যার যার, কিন্তু মানবতা আমাদের সবার। সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করাই হোক এই দিবসের মূল বার্তা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd