• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা

নির্বাচনী তফসিল ঘিরে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা

মোঃ মকবুলার রহমান / ৪০৯ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

৫

মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:

গত বছরের ৫ আগস্ট থেকেই রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? দীর্ঘ ১৭ বছরের নির্বাসনজীবন কাটিয়ে তিনি এখন বিএনপি ও দেশের রাজনীতিতে এক অপরিহার্য নেতায় পরিণত হয়েছেন। সব মামলার অবসান হলেও এখনও তিনি লন্ডনেই অবস্থান করছেন, এবং দলীয়ভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। শীর্ষ নেতারা শুধু বলছেন—সময় হলেই তিনি ফিরবেন।

দলীয় সূত্র জানায়, আগাম দেশে ফিরলে তাকে ঘিরে স্বার্থান্বেষী বলয় গড়ে ওঠার আশঙ্কা ছিল। তার নাম ব্যবহার করে তদবির বাণিজ্য ও অবাঞ্ছিত চাপ তৈরি হতে পারত, যা তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি দলকেও ক্ষতিগ্রস্ত করত। এজন্যই তিনি নির্বাচনী তফসিল ঘোষণার আগ পর্যন্ত দেশে না ফেরার কৌশল নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বিরোধীপক্ষ তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে নানা গুজব ছড়ালেও, ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়াল ভাষণে তিনি ঘোষণা দেন—“ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে।” এরপর থেকেই তার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা তীব্র হয়।

আইনগতভাবে দেশে ফেরায় কোনো বাধা না থাকলেও তার নিরাপত্তা নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব উদ্বিগ্ন। তাদের আশঙ্কা—তিনি দেশে ফিরলেই রাজনৈতিক টার্গেটে পরিণত হতে পারেন। বিশেষত, নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনিই হতে পারেন প্রধানমন্ত্রী—এমন ধারণা রাজনৈতিক মহলে বিদ্যমান।

রাজনৈতিক কৌশলগত বিবেচনায় বিএনপি চাইছে, তারেক রহমানের ফেরা হোক নির্বাচনী সময়সীমার সবচেয়ে উপযুক্ত মুহূর্তে—তফসিল ঘোষণার ঠিক আগে বা পরে। তাছাড়া বর্ষা মৌসুমে তার আগমন উদযাপন ও গণসংবর্ধনা আয়োজনও কঠিন হয়ে পড়ত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, তিনি নিশ্চিতভাবে বলতে পারেন—তারেক রহমান নির্বাচনের আগেই ফিরবেন। তবে দিন-তারিখ চূড়ান্ত হয়নি। দলীয় বিভিন্ন সূত্রও বলছে, তফসিল ঘোষণার পরপরই তিনি দেশে ফিরবেন এবং ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করবেন। উল্লেখ্য, ২০০৮ সালে ছবি-সহ ভোটার তালিকা তৈরি হলেও তিনি ও তার স্ত্রী লন্ডনে থাকায় ভোটার হতে পারেননি। যদিও চলতি বছর মে মাসে দেশে ফিরে ডা. জোবাইদা রহমান ভোটার হয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরাসরি মাঠে নেমে দল পরিচালনা ও নিজের ‘ক্লিন ইমেজ’ জনসম্মুখে তুলে ধরার জন্য তারেক রহমানের দ্রুত দেশে ফেরা জরুরি। তবে নিরাপত্তা হুমকি এখনো বড় একটি উদ্বেগ।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্রে আন্তর্জাতিক চক্র সক্রিয়। গত ২৭ মে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতারের পর জানা যায়, তাদের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পাশাপাশি লন্ডনে গিয়ে তারেক রহমানকে হত্যার পরিকল্পনা ছিল। অভিযোগ রয়েছে, পাশ্ববর্তী একটি দেশের গোয়েন্দা সংস্থা এই পরিকল্পনার পেছনে জড়িত, যারা এর আগে বিদেশের মাটিতেও রাজনৈতিক প্রতিপক্ষদের টার্গেট করেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিহিংসাপরায়ণ অবস্থানে রয়েছে এবং তারেক রহমান তাদের অন্যতম প্রধান টার্গেট। তাই রাজনৈতিকভাবে তাকে নিষ্ক্রিয় বা নির্মূলের চেষ্টা উড়িয়ে দেওয়া যায় না।

রাষ্ট্রবিজ্ঞানী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরীর মতে, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা ঝুঁকি নতুন কিছু নয়। তারেক রহমানের দেশে ফেরার আগে প্রয়োজন যথাযথ প্রস্তুতি, এবং সরকারেরও দায়িত্ব রয়েছে এমন পরিবেশ তৈরি করা যেখানে রাজনৈতিক নেতারা নিরাপদে কাজ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd