• শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
পঞ্চগড়ে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন হবিগঞ্জ জেলা কে মডেল জেলা হিসেবে গড়ে তুলব, মহিব উদ্দীন আহমেদ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ জামায়াতে আমীর ৫ ই ফেব্রুয়ারী নির্বাচনী জনসভায় আগমনে সাংবাদিক সম্মেলন নাচোল থানাধীন ডিএনসির অভিযানে ১ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক শিবগঞ্জে র‌্যাবের সফল অভিযানের ৩ কেজি ৩’শ গ্রাম গান পাউডার উদ্ধার বিনামূল্যে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তারদের স্বাস্থ্যসেবা ক্যাম্পিং অনুষ্ঠিত নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা করা হবে- রাশেদ খাঁন

নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা করা হবে- রাশেদ খাঁন

মোঃ ফজলুল কবির গামা / ২৩ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

মোঃ ফজলুল কবির গামা, ঝিনাইদহ প্রতিনিধি:

নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা করে গড়ে তোলা হবে বলে ঘোষনা দিয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনের বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন। রাশেদ খাঁন শুক্রবার 30.01.26 বিকালে গাজির বাজার স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে বক্তৃতা করছিলেন।

কোলা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে রাশেদ খাঁন বলেন, “৫ আগষ্টের পর আওয়ামীলীগের চেয়ারম্যান ও নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়েছে। জামাল ইউনিয়নে কারা জোড়া খুন করেছে, আপনারা সবাই জানেন। খুনের বিচার করা হবে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা গণঅভ্যুত্থান করে বিজয়লাভ করেছি। আমরা কারোর হুমকিতে ভয় পায় না। ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষ জয়লাভ করবে ইনশাল্লাহ। আমি বিজয়ী হলে কালীগঞ্জ উপজেলাকে মডেল করে গড়ে তোলা হবে।”

রাশেদ খাঁন আরো বলেন, “আমি নির্বাচিত হলে এ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগের উন্নয়ন করবো। এখানে কোন রাস্তা কাঁচা থাকবে না। প্রতিটি নাগরিক সেবা নিশ্চিত করা হবে।” সনাতন ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। আপনারা বিএনপির কাছে শতভাগ নিরাপদ থাকবেন।”

সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনারা সবাই তারেক রহমানের প্রতিক ধানের শীষে ভোট দেবেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নে সবাই একসাথে কাজ করতে চাই।”

কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা ও বিএনপি নেতা তরিবুর রহমান সাগরসহ স্থানীয় নেতারা।

সবামেশ শেষে একটি বিশাল মিছিল গাজির বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd