• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
Headline
জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের দুটি সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশিকে পুশ ইন

বিমল কুমার রায় / ৩০০ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

৪

বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া ও সদর উপজেলার দুটি সীমান্ত দিয়ে আরও ১৭ জন বাংলাদেশিকে দেশে ঠেলে পাঠিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা তাঁদের আটক করে থানায় হস্তান্তর করেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি সীমান্ত দিয়ে সাতজন পুরুষ এবং সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্ত দিয়ে ১০ জন নারী ও পুরুষকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম এবং নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের উপ–অধিনায়ক মেজর কাজী আসিফ আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি জানায়, আজ বৃহস্পতিবার ভোরে তেঁতুলিয়ার ভজনপুর সেতু এলাকা থেকে সাতজন পুরুষকে আটক করা হয়। তাঁরা সুকানি সীমান্তের ৭৩৯ নম্বর মেইন পিলারের ২০ নম্বর রেফারেন্স পিলার-সংলগ্ন এলাকা দিয়ে প্রবেশ করেন। ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের বাংলাদেশে ঠেলে পাঠায়।

অন্যদিকে, বুধবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার ঘাগড়া সীমান্তের ৭৫৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব–পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৯ জন নারী ও ১ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতের ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির ঘাগড়া বিওপি সদস্যরা তাঁদের বাংলাদেশের ভেতরে প্রায় ২০০ গজ দূরে বাঙ্গালপাড়া এলাকা থেকে আটক করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তাঁরা যশোর, নওগাঁ, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট, হবিগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর ও বরিশাল জেলার বাসিন্দা। তাঁরা দীর্ঘদিন ভারতে বসবাস করছিলেন এবং বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি ওডিশা ও অন্যান্য রাজ্যে তাঁদের আটক করে ভারতের পুলিশ। পরে তাঁদের উড়োজাহাজ ও বাসযোগে সীমান্তে এনে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হয়।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ঠেলে পাঠানো ১০ জনকে থানায় নেওয়া হয়েছে। তাঁরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। পরিচয় যাচাইয়ের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, বিজিবি কর্তৃক হস্তান্তর করা সাতজনের বিষয়ে যাচাই-বাছাই চলছে। প্রক্রিয়া শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৬ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত সময়কালে পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ১৩৭ জন বাংলাদেশিকে বিএসএফ একইভাবে ঠেলে পাঠিয়েছে। সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়ভাবে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd