মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
ভারতের গুজরাট রাজ্যের রাজধানী আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমানের মর্মান্তিক দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার এক শোকবার্তায় তিনি বলেন, “লন্ডনের উদ্দেশ্যে যাত্রারত একটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান উড্ডয়নের কিছু সময় পরই ভারতের আকাশে দুর্ঘটনার কবলে পড়ে। এই হৃদয়বিদারক ঘটনায় বিভিন্ন দেশের ২৪২ জন আরোহীর জীবন ঝরে গেছে। এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়।”
তারেক রহমান আরও বলেন, “আমি এই দুর্ঘটনায় নিহত সকল ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এ শোকাবহ সময়ে আমরা যেন ঐক্যবদ্ধভাবে শোকাহত পরিবারের পাশে দাঁড়াই এবং মানবিক সহমর্মিতা প্রদর্শন করি। সকলের প্রতি রয়েছে আমার আন্তরিক প্রার্থনা ও সহানুভূতি।”