• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
জামালপুরে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,হারুন ফার্মেসী কে জরিমানা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠিত ‎ডোমার-ডিমলার সড়ক ও অবকাঠামো উন্নয়নে ১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন আটোয়ারীতে পুকুরে পড়ে দেড় বছরের শিশু আনাসের মর্মান্তিক মৃত্যু লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগ, শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহে অটোরিক্সা মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার-০১

Reporter Name / ৩১০ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪

১১

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): ময়মনসিংহ জেলা ডিবি ওসি ফারুক হোসেন এর নির্দেশে জেলা এসআই(নিঃ) আব্দুল জলিল, এএসআই(নিঃ) মোঃ মিলন হোসেন, এএসআই(নিঃ) মোজাম্মেল হোসেন, এএসআই(নিঃ) শাহীন মিয়া ও সংগীয় ফোর্সসহ গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানা এলাকার ভাটিকাশর মিশন স্কুলের পিছনে আলিয়া মাদ্রাসা রোডের আলাউদ্দিন খন্দকার বাদল (৬৫) পিতা মৃতঃ আব্দুল ওহেদ খন্দরকার এর অটোর গ্যারেজে থেকে চোরাই ০৬ টি অটোরিক্সাসহ ও ০১টি মটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ জাকির হোসেনকে আটক করে।

আটককৃত আসামী আঃ রাজ্জাক এর ছেলে। তার বাড়ী চরগোবিন্দবাড়ী, জামালপুর সদর।

ডিবি ওসি ফারুক হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামী অবৈধ চোরাই অটোরিক্সা ও মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা যায় । ক্রিমিনাল প্রোফাইল পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামী মোঃ জাকির হোসেন এর নামে ০২টি মামলা পাওয়া গিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

চোরাই ০৬টি অটোরিক্সা ও ০১টি মোটর সাইকেল উদ্ধারে ঘটনায় গ্রেফতারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd