• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

লাখাইয়ে প্রজন্মের প্রতিধ্বনির বিভিন্ন দাবীতে মানববন্ধন।

এম এ ওয়াহেদ / ১৮২ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

এম এ ওয়াহেদ
লাখাই উপজেলা প্রতিনিধি:

লাখাইয়ে বলভদ্র নদের উপর নির্মিত ব্রীজের টোল ও ইজারা বাতিল, হবিগঞ্জ লাখাই নাসির নগর সরাইল আঞ্চলিক মহাসড়ক এর হবিগঞ্জ লাখাই অংশের প্রসস্থ করন কাজ বাতিল এর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সামাজিক সংগঠন প্রজন্মের প্রতিধ্বনি এর আয়োজনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি দুপুর ১১ টায় উপজেলা সদরের কালাউক ব্রীজ সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন প্রজন্মের প্রতিধ্বনি সংগঠন এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুগ্ম সম্পাদক শাহবাল আহমেদ জনি,যুগ্ম সম্পাদক আশরাফ করিম,সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম ভূইয়া ইনসান, অর্থ সম্পাদক আনোয়ার পারভেজ, ক্রীড়া সম্পাদক হাসান সাকিব, হেলাল আরেফিন শুভ,মুড়িয়াউক ইউনিয়ন কমিটির আহবায়ক অলিউল্লাহ রহমান রিপন,বামৈ ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য সচিব রাকিব আল হাসান, বামৈ ইউনিয়ন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, লাখাই ইউনিয়ন কমিটির যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ, মোড়াকরি ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য সচিব আহমেদ মোস্তাক রনি,উজ্জ্বল মিয়া,হাফেজ তানভীর আহমেদ, নাঈম আহমেদ, স্বাধীন আহমেদ প্রমূখ।
মানববন্ধন কর্মসূচিতে নানা শ্রেনী পেশার শত শত লোক এ কর্মসূচীকে সমর্থন জানিয়ে অংশ নেন।
বক্তারা বলেন হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক এর হবিগঞ্জ এর প্রবেশ দ্বার হিসাবে খ্যাত বলভদ্র ব্রীজের টোল ও ইজারা বাতিল করতে হবে।
হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়ক এর প্রসস্থকরন কাজে কোন ধরনের টালবাহানা ও যড়যন্ত্র বন্ধ করতে হবে এবং অবিলম্বে এ সড়কের কাজ শুরু করতে হবে। এ নিয়ে কোন ধরনের টালবাহানা লাখাইবাসী মেনে নিবেনা।প্রয়োজনে বৃহত্তর কর্মসূচী দিতে বাধ্য হবে।যে কোনমূল্যে আমাদের এ দাবী আদায়ে আমরা বদ্ধপরিকর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd