মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
২০২৫ বৃহস্পতিবার (২৬ জুন) অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায় বুল্লাবাজার ব্যকস এর ত্রিবার্ষিক নির্বাচন- ২০২৫ এ সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদন্ধীতা অংশ নেন।
সভাপতি পদপ্রার্থী হিসেবে মোহাম্মদ বাদশা মিয়া একক প্রার্থী হওয়ায় তিনি বিনা প্রতিদন্ধীতায় সভাপতি নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আসাদুজ্জামান চৌধুরী সোনাই ( মোরগ) ও জুনাইদ চৌধুরী ( হরিণ) ।
সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন আব্দুর রাজ্জাক ( ফুটবল) ও রবিউল হোসেন রবি ( তালা)।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেলে ৪ পর্যন্ত উপজেলার ৬ নম্বর বুল্লা ইউনিয়ন পরিষদ মিলনায়তন কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বুল্লাবাজার ব্যকস এর নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায় বুল্লাবাজার ব্যকস এর ত্রিবার্ষিক নির্বাচন-২০২৫ এ ৬৫৬ জন ভোটার এর মধ্যে ৬১৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৩৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আসাদুজ্জামান চৌধুরী সোনাই ( মোরগ)।তার নিকটতম প্রতিবেশী জুনাইদ চৌধুরী ( হরিণ)পেয়েছেন ২৬২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ( ফুটবল) ৩৬৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল হোসেন রবি ( তালা) পেয়েছেন ২৫১ ভোট।