• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাফেজ, সম্পাদক রঞ্জু নির্বাচিত

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৪৫৩ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জেলা ট্রাক-ট্যাংকলড়ী, কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উপজেলা উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ভূরুঙ্গামারী মহিলা কলেজ কেন্দ্রে।

নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৩৩ জন। তার মধ্যে ১ হাজার ১২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে গণনা শেষে রাতেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে নির্বাচন ছিল জমজমাট। এতে চেয়ার প্রতীকে হাফেজ আলী ৬৫৪ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাতা প্রতীকের জয়বর আলী, যিনি পেয়েছেন ৪৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে হেলিকপ্টার প্রতীকের রঞ্জু মিয়া বিপুল ভোটে জয়ী হন। তিনি পেয়েছেন ৭১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মমিনুল হক মমিন ট্রাক্টর প্রতীকে পেয়েছেন ৩১৮ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিঠু মিয়া ও ফজল হক। সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন হাছেন আলী ও আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন নাজমুল হক।

অর্থ সম্পাদক পদে জয়ী হন শফিকুল ইসলাম মন্ডল। সড়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানিক মিয়া ও শেখ ফরিদ। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হন হানিফুর রহমান ভুট্টু।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হন গোলাপ উদ্দিন। কল্যাণ, ধর্ম ও ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন তোফাজ্জল হোসেন মোফা। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক লিটন ও শফিকুল ইসলাম।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আসাদুল হক। প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সালাম। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সজিবুর রহমান সজিব, আলাউদ্দিন সরকার, রইচ উদ্দিন বাদশ এবং মিজানুর রহমান নান্নু।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সংগঠনের নেতৃত্বে নতুন প্রাণ সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd