• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারী উপজেলা নতুন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৪৯৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীপ জন মিত্র-কে পদায়ন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ০৫.৪৭,০০০০,০০৬,০৮.০০২.২২-৫৯৯ নং স্মারক মূলে জারি করা মোঃ রেজাউল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার-এঁর স্বাক্ষরিত এক অফিস আদেশ মোতাবেক ১৩ জুলাই অবমুক্ত করা হয় মর্মে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আদেশে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডার কর্মকর্তা হিসেবে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর দায়িত্ব পালন করবেন এবং ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ, সার্টিফিকেট মামলা পরিচালনার জন্য সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ধারা ৩(৩) মোতাবেক সার্টিফিকেট অফিসার-এর ক্ষমতা প্রদান করা হয়েছে।

তথ্য মতে, দীপ জন মিত্র ৩৫ তম বিসিএস-এ চূড়ান্ত মনোনিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২২ সালের জানুয়ারি হতে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্র) হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলায় অক্টোবর ২০২৪ হতে ৮ জুলাই ২০২৫ ইং পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, দীপ জন মিত্র, পিতা-নির্মল কান্তি মিত্র, মাতা-স্বপ্না মিত্র, বি-৭, ৪০২, মানসী লেকভিউ, শাইনপুকুর, ১-বক্সনগর, মিরপুর-১, ঢাকা-১২১৬ ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা। তিনি দ্রুত সময়ের মধ্যে কর্মস্থলে যোগদান করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd