• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
লাখাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন সোহাইব হাসান আকন্দ লাখাই মডেল মসজিদের নির্মাণকাজে নতুন অগ্রগতি, অনুমোদন পেল সীমানাপ্রাচীরের নকশা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ৩১ শয্যার জনবল দিয়ে চলছে ৫০ শয্যার হাসপাতাল জামালপুর-ঢাকা রেললাইনে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের বিরুদ্ধে ৪০ মণ ধান কাটার অভিযোগ জামালপুরে ভেজাল মরিচ ও ধনিয়ার গুঁড়া উদ্ধার, ৪ জনের কারাদণ্ড লাখাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লাখাইয়ে দোকানের বাকি টাকা পাওনা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নারী পুরুষ সহ আহত ৩০ দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর ১ বছরের কারাদণ্ডের আদেশ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে দম্পতিসহ গ্রেফতার ২, ইয়াবা উদ্ধার

ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ আব্দুর রাজ্জাক সরকার / ৫৯০ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র-এর সঙ্গে স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় অংশ নেন উপজেলার তিনটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.এস. খোকনসহ অন্য সাংবাদিক নেতৃবৃন্দ।

সভায় ইউএনও দীপ জন মিত্র বলেন,
“সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। প্রশাসনের কার্যক্রমকে স্বচ্ছ, গতিশীল ও জনবান্ধব করতে আপনাদের গঠনমূলক ভূমিকা অপরিহার্য। আমার দরজা সব সময় গণমাধ্যমকর্মীদের জন্য উন্মুক্ত থাকবে। আমি আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন,
“দুর্নীতি, অনিয়ম বা যেকোনো প্রকার সমস্যার ব্যাপারে সাংবাদিকদের সঠিক ও দ্রুত তথ্য প্রদান প্রশাসনের জন্য সহায়ক হবে। আমরা চাই একটি জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক প্রশাসন গড়ে তুলতে, যেখানে জনগণের স্বার্থই থাকবে অগ্রাধিকার।”

সভায় সাংবাদিকরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপজেলার চলমান সমস্যাবলি, উন্নয়ন সম্ভাবনা ও জনগণের প্রত্যাশা তুলে ধরেন।

আলোচনার এক পর্যায়ে সাংবাদিকদের পক্ষ থেকে স্থানীয় অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়।

সভাটি ছিল আন্তরিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার এক উজ্জ্বল উদাহরণ, যা আগামীর কার্যকর প্রশাসনিক-গণমাধ্যম সম্পর্কের ভিত্তি গড়ে তুলবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd